বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

নিউজ ডেক্সঃ  ভারতের সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানিয়েছে। সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পোস্টে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতের উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য হবে না। ভারতের মালিকানাধীন কিংবা লিজ নেওয়া এয়ারলাইন্সের সব ধরনের সামরিক ও বেসামরিক এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দেয়। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। আকাশসীমা নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় এর মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। এর আগের নোটিশে এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত। এবার ২৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারত। ফলে দুই দেশের অনেক ফ্লাইটেরই দূরত্ব ও সময় বেড়ে গেছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit