রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

নিউজ ডেক্সঃ  বলিউডের রঙিন দুনিয়ায় তারা ছিলেন একসময় সবচেয়ে আলোচিত জুটি। একের পর এক হিট গান ও সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন অক্ষয় কুমার আর রাভিনা ট্যান্ডন। রুপালি পর্দার রোমান্স যেন ছড়িয়ে পড়েছিল তাদের ব্যক্তিজীবনেও। প্রেমের গুঞ্জনে উত্তাল হয়েছিল ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। কারণ হিসেবে উঠে আসে, চিরকালীন রহস্যময়ী নায়িকা রেখার নাম। ঠিক সেখান থেকেই শুরু হয় অক্ষয়-রাভিনার প্রেমকাহিনির অপ্রত্যাশিত পরিণতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রেখার সঙ্গে সম্পর্ক জমজমাট পর্যায়ে যাওয়ার পরই নাকি রাভিনার সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল অক্ষয় কুমারের। এমনকি তাদের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়েছিল। সেই কথাকাটাকাটি হাতাহাতি পর্যায় চলে যায় সেটের মধ্যেই। পরে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাভিনা। দুই অভিনেতার এমন স্বরূপ দেখে পরিচালক-প্রযোজক সকলের মাথাতেই হাত পড়ে গিয়েছিল।

অক্ষয়ের উপর রাগ করে আবার প্রাক্তন প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন রাভিনা। তার সেই প্রাক্তনের নাম কমল সাদানা। হঠাৎ করে রাভিনা তার জীবনে চলে আসায় চওড়া হাসি ফুটেছিল কমলের মুখে। সে সময় তিনি বলেছিলেন যে, অভিনেত্রী নাকি তার খুবই ভালো বন্ধু। তিনি বলেছিলেন, ‘রাভিনার দুঃখ একমাত্র আমিই বুঝতে পারি। ফলে বারবার ওকে আমার কাছেই ছুটে আসতে হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit