বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত..

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View

নিউজ ডেক্সঃ  নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে।

মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ২০ আগস্ট ওড়িশার চাঁদিপুরে অবস্থিত সমন্বিত টেস্ট রেঞ্জ থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫ সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সাথে ‘ভবিষ্যতের যুদ্ধে’ তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হামলার হুমকি দেন।

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা একই ধরনের কথা বলেন। পরবর্তীতে এসব মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত। অনেক বিশ্লেষকের মতে, পাকিস্তানের হুমকির জবাব এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্যই অগ্নি ৫-এর পরীক্ষা চালিয়ে থাকতে পারে ভারত।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২১ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit