বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সেদিনই সবকিছু শেষ করে দিয়েছি: অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ভক্তদের আগ্রহ বা ভালোবাসা একটুও কমেনি। বরং সিনেমার চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই আলোচনার ঝড় বেশি বইছে সোশ্যাল মিডিয়ায়।

বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রাক্তন স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন, অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন।

এমন সময়ে এক পডকাস্টে এসে অপু বিশ্বাস বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, নীরব থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয়।সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেননি। তবে তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল, যা তিনি দেখেছেন। অপু বিশ্বাস বলেন, আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখিনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামরি কিছু মনে হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’

 

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit