বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক..

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View

নিউজ ডেক্সঃ  কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৫২) নামের এক দালালকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২০ আগস্ট) সেনাবাহিনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলা ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাজেদুল ইসলাম নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার এবং পাসপোর্টের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫২টি পাসপোর্টসহ দালাল সাজেদুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সাজেদুল ইসলামকে আটক করে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

অনলাইন নিউজ ডেক্সঃ 
কুইক এন ভি/রাজ/২০ আগস্ট ২০২৫/বিকালঃ ০২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit