সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

বুসান চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্বস্বীকৃত চলচ্চিত্র উৎসব ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএফএফ)’-এ ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

এ বছরের ফেস্টিভ্যালের সমাপনী দিনে এ পুরস্কারটি বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার প্রবর্তন করা হল। এতে বলা হয়, আগামী ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের উপরে নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/রাত ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit