মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

ইসরায়েলি হামলায় ৬ সৈন্য নিহতের ঘটনায় সিরিয়ার নিন্দা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া বুধবার দামেস্কের বাইরে ইসরায়েলের ড্রোন হামলার ছয় সৈন্য নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে। আগের দিন একই এলাকায় ইসরায়েল আরেকটি হামলা চালিয়েছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ইসরায়েল সিরিয়ায় বিপূল সংখ্যক হামলা চালিয়েছে। তারা দামেস্কের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে।

এক বিবৃতিতে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

এতে আরও বলা হয়েছে যে, এই হামলা ‘সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।’

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মঙ্গলবারের হামলায় দামেস্কের বাইরে কিসওয়েহের কাছে ‘ইসরায়েলি দখলদারের ড্রোন হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।’

বুধবার, রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ইসরায়েলি বিমান ‘দামেস্কের গ্রামাঞ্চলে কিসওয়েহ নগরীর কাছের স্থানগুলোকে লক্ষ্যবস্তু করে’।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, কিসওয়েহ-এর কাছে তাল মানেহ-এ একটি প্রাক্তন সিরিয়ান সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে কমপক্ষে তিন দফা হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সর্বশেষ এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করেনি এবং মঙ্গলবারের হামলার বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধের জবাব দেয়নি।

মঙ্গলবারের শুরুতে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে যে ‘গোলান মালভূমিতে যুদ্ধবিরতি রেখার পূর্বে সিরিয়া-নিয়ন্ত্রিত দিকে তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একজন যুবক নিহত হয়েছেন।’

আসাদের উৎখাতের পর থেকে, ইসরায়েল যুদ্ধবিরতি রেখার সিরিয়া-নিয়ন্ত্রিত দিকে জাতিসংঘ-টহলপ্রাপ্ত একটি সামরিক নিরস্ত্রীকৃত অঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/সকাল ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit