বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল আগামী অক্টোবর মাসে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বলে মঙ্গলবার জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে, এরপর ১৪ অক্টোবর টোকিওতে খেলবে জাপানের বিপক্ষে।

ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী মাসে তারা চিলি ও বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ দুটি বাছাইপর্বের ম্যাচ খেলবে।

সিবিএফের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কাইতানো বলেছেন, ভিন্নধর্মী দলের সঙ্গে খেলতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
তিনি বলেন, “দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের পর নভেম্বরে আফ্রিকান দলগুলোর বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। বিশ্বের বিভিন্ন ফুটবল সংস্কৃতির মুখোমুখি হওয়া আমাদের জন্য বিশ্বকাপের আগে মূল্যবান অভিজ্ঞতা এনে দেবে।”

আনচেলত্তি জানিয়েছেন, এই ম্যাচগুলো তার জন্য দলের খেলোয়াড়দের ব্যক্তিত্ব ও খেলার ধরন বোঝার সুযোগ করে দেবে। ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদে সফল অধ্যায়ের পর ব্রাজিলের দায়িত্ব নেন। সূত্র: জাপান টাইমস

কিউএনবি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/সকাল ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit