মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

৭০০ কোটি আয়ের পথে ‘কুলি’!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেক্ষাগৃহে একই দিনে মুক্তি পায় ‘কুলি’ ও ‘ওয়ার ২’। কিন্তু ‘কুলি’র দাপটে বক্স অফিসে পিছিয়ে গেছে ‘ওয়ার ২’।

গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কুলি’ ও ‘ওয়ার ২’। ‘কুলি’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রজনীকান্ত অন্যদিকে ‘ওয়ার ২’তে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে ‘কুলি’। ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি আয় করার রেকর্ড গড়েছে সিনেমাটি।
 
ভারতীয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন প্রাইমে ছবির স্বত্ত্ব বিক্রি করে ১২০ কোটি, মুক্তির প্রথম ষষ্ঠ দিনে ভারতে‘কুলি’র আয় ২০৭.৯ কোটি, বিশ্বব্যাপী পাঁচদিনে ৩৫০ কোটি রুপি আয় করেছে ‘কুলি’।
 
সব মিলিয়ে এখন ‘কুলি’ সিনেমার আয় দাঁড়িয়েছে ৬৭৭ কোটি রুপি। আর অ্যামাজন প্রাইমে ছবির স্বত্ত্ব বিক্রি বাদ দিয়ে শুধু প্রেক্ষাগৃহের আয় হিসাব করলে সিনেমার আয় দাঁড়ায় ৫৫৭ কোটি রুপি।
 
থ্রিল আর রহস্যের আবহে তৈরি ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও রয়েছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজের মতো তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমায় আছেন পূজা হেগড়ে। 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit