স্পোর্টস ডেস্ক : এএইচএফ কাপে ওমানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ হকি দল। এতে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপ হকি থেকে ছিটকে যায়। অথচ তাদেরকে হারানো সেই ওমানের নাম দেখা যায়নি আজ (মঙ্গলবার) প্রকাশিত এশিয়া কাপ হকির ফিকশ্চারে। পাকিস্তান টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করেছে। এতে গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পায় এএইচএফ কাপে তৃতীয় হওয়ায়।
পরদিন বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। একদিন বিরতি নিয়ে ১ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। অপর গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান। ২০২৩ সালে সবশেষ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০০