শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জনগণ অসন্তুষ্ট হলে দল ক্ষতিগ্রস্ত হবে : নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৬ Time View

 নিউজ ডেক্সঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের নেতাকর্মীদের আচরণে যেন জনগণ কষ্ট না পায়। তারা কষ্ট পেলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে, আমাদের কারও আচরণে যেন জনগণ কষ্ট না পায়। তারা অসন্তুষ্ট হলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মনিত হওয়া। তিনি বলেন, আমাদের আরও সৎ ভাবে কাজ করতে হবে, আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, আরও ভালোভাবে কাজ করতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি।

তিনি আর বলেন, আমরা শুধু শহীদ জিয়াউর রহমানের কথা বলব কিন্তু তার মতো আচরণ করতে পারব না, খালেদা জিয়ার কথা বলব কিন্তু তার মতো আপসহীন হতে পারবে না, তারেক রহমানের কথা বলব কিন্তু তার মতো পরিশ্রম করতে পারব না, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবো না, তা হবে না।

এদিকে আজ গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকজন উপদেষ্টা স্পষ্টভাবে নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে বিএনপির কোনো সংশয় নেই। যদিও মাঠ পর্যায়ে কেউ কেউ ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, তা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit