বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ধানমন্ডির সেই ৩০০ কোটি টাকার সম্পত্তি বরাদ্দে স্থিতাবস্থা হাইকোর্টের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকার মূল্যের একটি বাড়িকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বরাদ্দ ও সেখানে অবকাঠামো নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ওই সম্পত্তি অধিগ্রহণ ও বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জনগণের জন্য সংরক্ষণ করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান। এর আগে ২০২২ সালের নভেম্বরে হাইকোর্ট ধানমন্ডির ২ নম্বর রোডের ২৯ নম্বর বাড়িটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি বলে রায় দেন। একইসঙ্গে তথ্য গোপন করে মালিকানা দাবি করে রিট করার অভিযোগে সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান জানান, বাড়িটি ১৯৭২ সালে মালিক কর্তৃক পরিত্যাগ করার পর সরকার এটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে দখলে নেয়। পরবর্তী সময়ে তোয়াব খান, আবেদ খানসহ কয়েকজন উত্তরাধিকার দাবি করে মামলা করেন, তবে প্রথম সেটেলমেন্ট কোর্ট সরকারের দখল ও নিয়ন্ত্রণকে বৈধ ঘোষণা করে।
এরপর এস. নেহাল আহমেদ নামে একজন ১৯৮৭ সালের একটি আবেদন দেখিয়ে ১৯৯৬ সালে আবার মামলা করেন। সেখানে পর্যাপ্ত কাগজপত্র ও সাক্ষ্য উপস্থাপন না করেও তার পক্ষে রায় দেয়া হয়। সেই রায়ের ভিত্তিতেই নেহাল আহমেদ হাইকোর্টে দুটি রিট দায়ের করেন।
অন্যদিকে সাংবাদিক আবেদ খান ২০১৫ সালে আবার রিট করে ওই বাড়ির মালিকানা দাবি করেন। কিন্তু সেটেলমেন্ট কোর্টের রায় গোপন করার অভিযোগে আদালত তাকে জরিমানা করে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit