বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা..

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩১ Time View

নিউজ ডেক্সঃ  সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের দাবি, নিহতদের দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়েছিল। পরে বাইরে থেকে তালা দিয়ে ‘জঙ্গি অভিযান’ সাজিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে চিফ প্রসিকিউটর নতুন মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারী, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার হারুন অর রশীদসহ আরও দুই কর্মকর্তা।

পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, একই দিন মানবতাবিরোধী অপরাধ মামলায় এক সাক্ষীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় বংশাল থানার ওসি ট্রাইব্যুনালে হাজির হন। ট্রাইব্যুনাল তাকে নির্দেশ দেয়, যেই হোক—সাক্ষীকে হুমকি দিলে, তাকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া, আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/বিকালঃ৩.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit