মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নতুন মৌসুমের শুরুটা হলো হতাশাজনক ড্রয়ে। 

রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জালে ১৩ মিনিটে বল জড়িয়েছিল প্যালেস। এবেরেচি এজের ফ্রি কিক চেলসির গোলপোস্ট ভেদ করে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ও রেফারি ড্যারেন ইংল্যান্ড গোল বাতিল করেন। 

রেফারি বলেন, রিভিউয়ে দেখা গেছে, অ্যাওয়ে দলের ছয় নম্বর খেলোয়াড় শট নেওয়ার সময় রক্ষণদেয়াল থেকে এক মিটারের চেয়ে কম দূরত্বে ছিলেন। তাতে গোলটি বাতিল হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে ১৩ নম্বর আইন অনুযায়ী, যখন তিন বা তার বেশি খেলোয়াড় রক্ষণদেয়াল গড়ে, তখন আক্রমণভাগের সব খেলোয়াড়কে দেয়াল থেকে অন্তত এক মিটার দূরে থাকতে হবে যতক্ষণ না বলে শট নেওয়া হয়।

এর আগে চার মিনিটে কুকুরেল্লার হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে চেলসিকে হতাশ করে অতিথিরা।

বাকি সময়ে আর কোনো দলই গোল করতে পারেনি। দুই দলের ডিফেন্ডারদের গোছানো পারফরম্যান্সে গোল হয়নি একটিও। শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit