শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

জুলাই সনদের খসড়া চূড়ান্ত, ২০ আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি : সালাউদ্দিন আহমেদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত শনিবার খসড়া হাতে পেয়েছি। জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। তিনি আরও বলেন, আপাতত দেখে মনে হয়েছে, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

এদিকে, বিএনপির ২০ আগস্টের মধ্যে জুলাই সনদের খসড়ার মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও।

জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit