মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

টালিউডে রেকর্ড গড়লো ‘ধূমকেতু’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব–শুভশ্রী অভিনীত বহুল আলোচিত টালিউড সিনেমা ‘ধূমকেতু’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে যায়। প্রথম দিনেই সিনেমাটি আয় করে নেয় প্রায় ২ কোটি ১০ লাখ রুপি।

মাত্র দুই দিনে টালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এ সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আবেগে ভাসছেন ভক্তরা।

রানা সরকার প্রযোজিত ‘ধূমকেতু’ নির্মিত হয়েছে হৃদয়স্পর্শী এক কাহিনিকে কেন্দ্র করে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ হয় ২০১৫ সালে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসলো এই ছবি।

ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিউডে ওপেন সিক্রেট। তবে সম্পর্ক ভাঙার সময়েই তারা অভিনয় করেছিলেন ‘ধূমকেতু’তে। এখন তাদের দুজনের ব্যক্তিজীবন ভিন্ন পথে—শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, তাদের সংসারে আছে দুই সন্তান। অন্যদিকে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব।

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় দেব–শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টালিউডের সবচেয়ে বড় আকর্ষণ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit