বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

নরওয়েতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। অসলো কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে।

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ মঙ্গলবার জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, ‘নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার দেখানো হবে।’

ক্রাভিচ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর আগে ২০২৪ সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছরের ২১ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit