বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে কিউই পেসার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি বুধবার (১৩ আগস্ট) সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন ম্যাট হেনরি। আগে তার অবস্থান ছিল চার নম্বরে। এক ধাপ অবনতি হয়ে চারে নেমে গেছেন অজি পেসার প্যাট কামিন্স।

ম্যাট হেনরির রেটিং পয়েন্ট এখন ৮৪৬। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৫১) থেকে যা মাত্র ৫ পয়েন্ট কম। ৮৮৯ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ। বুলাওয়ায়োতে প্রথম টেস্টে জয়ের পথে ৯ উইকেট নিয়ে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেন হেনরি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট ৭ উইকেট নেন তিনি। ম্যাচটি ইনিংস ও ৩৫৯ রানে জেতে কিউইরা। সিরিজে সেরার পুরস্কার ওঠে ৩৩ বছর বয়সি এই ক্রিকেটারের হাতে।

এদিকে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৯ উইকেট নেয়া কিউই পেসার জ্যাকারি ফোকস ৬১তম স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়াও উন্নতি হয়েছে কিউই ব্যাটসম্যানদেরও। ১৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন রাচিন রবীন্দ্র। কনওয়ের উন্নতি ৭ ধাপ, আছেন ৩৭তম স্থানে।

আর ৬ ধাপ এগিয়ে নিকোলসের অবস্থান ৪৭তম। জিম্বাবুয়ের নিক ওয়েলচ ১১ ধাপ উন্নতি করে ৯৮ নম্বরে উঠে এসেছেন। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে প্রথম আগের মতো শীর্ষে ইংল্যান্ডের জো রুট। আর অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit