শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

চৌগাছায় যুব দিবস পালন সনদ ও ঋণ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট ) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, চেক বিতরণ ও সনদ বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মুসাবব্বির হুসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, প্রেসক্লাব চৌগাছার ক্রিয়া সম্পাদক এম এ মান্নান।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ আলমের পরিচালনায় বক্তৃতা করেন সুবিধাভোগী উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামের সফল গরু খামারী শাহিনুর রহমান, রামকৃঞ্চপুর গ্রামের আরাফাত রহমান, পৌর এলাকার বিশ্বাসপাড়া গ্রামের বাবলুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত সুবিধাভোগী যুবক ও যুবতী উদ্যোক্তারা। এবারের শ্লোগান- প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগগতি ,যুব শক্তিই উন্ন য়নের উৎস, তারাই জাতির প্রাণ প্রবাহ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবতী জানান, প্রতি বছরের ন্যায় এবারো প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। ৯ জন যুব ও যুবতীর উদ্যোক্তার মাঝে, দুগ্ধখামার, মাছ চাষ ও গরু-ছাগল মোটাতাজা করণের জন্য ১৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit