শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর আওতাধীন  মাটিরাঙ্গায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি এবং উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসির দিকনির্দেশনায় গতকাল রাতের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে বিজেও-৫২৭৫৭ ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন মুসলিমপাড়া এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ২৯৬ টুকরা অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯লাখ ২৭ হাজার টাকা। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে  জানান তিনি।

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit