বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত আমরা: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকারের জন্য নির্বাচনের আয়োজন করব।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আমাদের অনেক সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি।

এসময় বাংলাদেশে মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, এখানে অপার সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য বড় সংকট। এ সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সাহায্য চাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। প্রধান উপদেষ্টার সম্মানে আনোয়ার ইব্রাহিম এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।

মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সদস্যরা মধ্যহ্নভোজে যোগ দেন। এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি নোট বিনিময় স্বাক্ষর হয়।

প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনেই এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার বিকেলে একটি ব্যবসায় ফোরামে অংশ নেবেন ড. ইউনূস। এরপর তিনি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

বুধবার (১৩ আগস্ট) ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুহাম্মদ ইউনূস।

এরপর প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেবে ইউকেএম বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতাও দেবেন প্রধান উপদেষ্টা।

কিউএনবি/অনিমা/১২ আগস্ট ২০২৫/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit