বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিজিবি অভিযান: জুলাইয়ে ১৭৪ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে গত জুলাই মাসে মোট ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি দেশীয়/বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫টি গোলাবারুদ, ৫০০ গ্রাম গান পাউডার এবং ১১টি অন্যান্য অস্ত্র গুলি। এছাড়াও গত জুলাইয়ে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০ হাজার ৬৮৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৮৭০ বোতল বিদেশি মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ লাখ ৬ হাজার ৬৩৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০ হাজার ৬৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ২৯৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৭ লাখ ৭৩ হাজার ২১২ টি বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৩ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০৪ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪০ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit