বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

২০ লাখ লিটার তেলসহ জাহাজ জব্দ করল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি জলসীমায় ২০ লাখ লিটারের বেশি চোরাচালান করা জ্বালানি তেলসহ একটি ট্যাংকার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী। এই ঘটনায় ১৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গুদারজি জানান, সোমবার ইরানের জাস্ক বন্দরের কাছে এই অভিযান চালানো হয়। নৌবাহিনীর সহায়তায় সীমান্তরক্ষীরা একটি তেলের ট্যাংকার আটক করে, যাতে বিপুল পরিমাণ চোরাচালান করা জ্বালানি তেল ছিল।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমোজগান প্রদেশের সীমান্তরক্ষীরা জানতে পারেন যে, একটি বড় চোরাচালানকারী চক্র কুহ-ই মোবারক থেকে ২৩ মাইল দূরে ‘ফিনিক্স’ নামের একটি ট্যাংকারে করে বিপুল পরিমাণ তেল পাচারের চেষ্টা করছে। ট্যাংকারটি তৃতীয় কোনো দেশের পতাকা ব্যবহার করছিল।

দ্রুত অভিযান চালিয়ে নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্যাংকারটি আটক করা হয়। তল্লাশির পর ট্যাংকারটি থেকে ২০ লাখ ৩ হাজার ৭৫৫ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দ করা জ্বালানির বাজারমূল্য প্রায় ৭৫৯ বিলিয়ন ইরানি রিয়াল। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জাস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেনারেল গুদারজি জানান, সীমান্তরক্ষী বাহিনী স্থল ও সমুদ্র উভয় সীমানাতেই চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

সূত্র: মেহের নিউজ

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit