বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

সাগরে চোখ রাঙাচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ইরিন’!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মায়ামির মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, আফ্রিকার পশ্চিম উপকূলের কাবো ভার্দে দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিমে ঝড়টি তৈরি হয়েছে। 

বলা হচ্ছে, ‘ইরিন’ পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রাথমিক মডেলগুলোতে দেখা যায়, ঝড়টি আরও শক্তিশালী হওয়ার শঙ্কা ছিল, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয়।
 
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ইরিনের কেন্দ্রস্থল ওয়েস্ট ইন্ডিজের উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২,৩০৫ মাইল পূর্বে অবস্থিত ছিল এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ মাইল বেগে বাতাস বইছিল।
 
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা এই বছর আটলান্টিক অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি ঝড়ের পূর্বাভাস দিয়েছে, যেখানে ১৩ থেকে ১৮টির নামকরণ হয়েছে। এর মধ্যে পাঁচ থেকে ৯টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গেছে।
 
একটি গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন তখনই গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় যখন এর সর্বোচ্চ টেকসই বাতাসের গতি কমপক্ষে ৩৯ মাইল প্রতি ঘণ্টায় পৌঁছায়।

 

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit