বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

প্রথমবারের মতো অ-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন রানার্সআপের একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কেটেছেন তৃষ্ণা-সাগরিকারা।

অন্যান্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলে পক্ষে এলে সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপের। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে দেয় পিটার বাটলারের শিষ্যরা।

এর আগে গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অল্প সময়ের ব্যবধানে এবার ইতিহাস গড়ল অনূর্ধ্ব-২০ দলও। আগামী বছরের এপ্রিলে ১২ দল নিয়ে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ।

 

 

কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit