বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

৭০০ ম্যাচ শেষে কোথায় নেইমার? কোথায় ছিলেন মেসি, রোনালদো?

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ব্যালন ডি’অর জিতেছেন আটবার, ক্রিশ্চিয়ানো রোনালদো পাঁচবার। দুবার সেরা তিনে থাকলেও বর্ষসেরা ফুটবলারের আনুষ্ঠানিক স্বীকৃতি কখনো পাননি নেইমার। তারপরও মেসি ও রোনালদোর সঙ্গে একই ব্র্যাকেটে উচ্চারিত হয় ব্রাজিলীয় ফরোয়ার্ডের নাম। কারণটা পরিসংখ্যানের আলোকে বিশ্লেষণের চেষ্টা করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ‘রেডিট সকার’। ক্যারিয়ারের শুরু থেকে চোটের সঙ্গে লড়েও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

গত দেড় দশকের সবচেয়ে প্রভাবশালী তিন ফুটবলারের মধ্যে সবার শেষে ৭০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন নেইমার। ৭০০ ম্যাচ শেষে মেসি, রোনালদো ও নেইমারের পারফরম্যান্স তুলনা করলে দেখা যায়, তাদের এক কাতারে রাখা মোটেও অযৌক্তিক নয়। ক্লাব ও দেশের হয়ে প্রথম ৭০০ ম্যাচে মেসি করেছিলেন ৫৬৫ গোল।

রোনালদোর গোল ৪৪৮টি। ৭০০ ম্যাচে নেইমারের গোল ৪৩৩টি। গোলে পিছিয়ে থাকলেও ত্রিরত্নের মধ্যে অ্যাসিস্টে এগিয়ে নেইমার। তিনি বানিয়ে দিয়েছেন ২৪৪ গোল। মেসির অ্যাসিস্ট ২৩২টি, রোনালদোর ১৪৭টি। সব মিলিয়ে গোলে অবদানে নেইমারের অবস্থান দুইয়ে। ৭০০ ম্যাচ শেষে ত্রিরত্নের রেকর্ড লিওনেল মেসি ৫৬৫ গোল ২৩২ অ্যাসিস্ট ৭৯৭ মোট অবদান ক্রিশ্চিয়ানো রোনালদো ৪৪৮ গোল ১৪৭ অ্যাসিস্ট ৫৯৫ মোট অবদান নেইমার ৪৩৩ গোল ২৪৪ অ্যাসিস্ট ৬৭৭ মোট অবদান

 

 

কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit