শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনের সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি তুলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ:সভাপতি মোঃ মোহন মিয়া, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদারসহ অনেকেই।

এছাড়া সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ডাক্তার দিবালোক সিংহ এ কর্মসুচীতে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের একজন প্রতিবাদী সাংবাদিক। তাকে হত্যা করলেই সব কিছু শেষ হয়ে যাবে না। সারাদেশে আমরা তার লাখো ভাই এখনো বেঁচে আছি। আমরা যদি দেশের নাগরিক হই, তাহলে দেশেরও দায়িত্ব আছে এই হত্যাকান্ডের দৃস্টান্তমুলক বিচার করার। চাঁদাবাজির ছবি তুলতে গিয়ে প্রাণ দিতে হলো তুহিনকে আমরা এর দৃস্টান্তমুল শাস্তি দেখতে চাই। সারাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। সাগর-রুনী হত্যাকান্ডসহ অন্যান্য সাংবাদিক হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করে দেশে একটি দৃস্টান্ত স্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেস্টার কাছে জোর দাবী জানানো হয়।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit