মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

নতুন রূপে ফিরছেন আফরান নিশো..

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

নিউজ ডেক্সঃ  কয়েক বছর আগেও প্রতি মাসে একাধিক নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকদের মুগ্ধ করতেন আফরান নিশো। এখন তাকে দীর্ঘ বিরতিতে দেখা যায়, যা ভক্তদের আক্ষেপের কারণ। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই অনুরোধ করেন তাকে আবার টিভি নাটকে ফিরিয়ে আনতে। তবে মনে হচ্ছে, নিশোর নাটকে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে বছরে এক-দুটি চলচ্চিত্র কিংবা ওয়েব কনটেন্টেই তার দেখা মেলে। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও মাঝে মধ্যে উপস্থিত হন তিনি। ফলে তার প্রতিটি নতুন কাজ নিয়েই দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘দাগি’-র পর নিশোকে নতুন কোনো চরিত্রে দেখা যায়নি। ঈদুল আজহায় শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিতে ‘সুড়ঙ্গ’-এর মাসুদ চরিত্রে স্বল্প সময়ের অতিথি উপস্থিতি ছিল তার। এবার ভক্তদের জন্য আসছে তার নতুন কাজ। আজ উন্মোচন করা হয়েছে ওয়েব সিরিজ ‘আকা’-র দুটি পোস্টার। হইচই-এর জন্য সিরিজটি নির্মাণ করেছেন নিশোর সঙ্গে বহু হিট নাটক উপহার দেওয়া নির্মাতা ভিকি জাহেদ।

সিরিজটি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এ সিরিজটি নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি; কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকা-এর মাধ্যমে আমি আসলে দর্শকের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রকাশের পর এর রেজাল্ট বুঝতে পারব। এ ছাড়া নিশো ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি। কিন্তু একসঙ্গে ওয়েব সিরিজে এবারই প্রথম। সেইসঙ্গে সিরিজে নাবিলারও প্রথম। সবকিছু মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

সিরিজে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে নাবিলা বলেন, ‘‘আমার জন্য ‘আকা’ খুবই বিশেষ একটি কাজ। কারণ এই কাজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। তাই ভালো লাগার পাশাপাশি চিন্তাও হচ্ছে দর্শক কীভাবে নেবে। তবে কাজের অভিজ্ঞতা দারুণ।”

প্রকাশিত পোস্টারে দেখা যায়, লম্বা চুলে রাফ অ্যান্ড টাফ লুকে হাজির হয়েছেন নিশো। তবে কোনো পোস্টারেই তার মুখ পুরোপুরি প্রকাশ করা হয়নি—এক পাশে ঢাকা রাখা হয়েছে। পোস্টারে আরও ঘোষণা করা হয়েছে, ‘আকা’ মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরেই। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সিরিজটিতে নিশোর বিপরীতে কে থাকছেন, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি। পোস্টারের ইঙ্গিত বলছে, এটি হতে যাচ্ছে একটি থ্রিলিং অ্যাকশন ঘরানার গল্প।

এর আগে ড্রামা, থ্রিলার ও সাসপেন্স ঘরানার এ সিরিজটির শুটিং শুরু হয় এ বছরের মার্চের দিকে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে ২০ জুন উত্তরা এলাকায় সিরিজটির চূড়ান্ত শুটিং সম্পন্ন হয়। এবার প্রকাশের অপেক্ষায় সিরিজটি। শুরুতে এ সিরিজের নাম ছিল ‘আজাদ’, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আকা’। এ সিরিজে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/বিকালঃ ০৩.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit