সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

আজ ড্র করলেই বাংলাদেশের নারী ফুটবলে আরেক ইতিহাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : জুলাই মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। এবার সেই অপেক্ষায় বাংলাদেশের অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল।

‎আজ রবিবার বেলা তিনটায় এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাই র‍্যাংকিংয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দল পর্যায়ে দুই দেশের র‍্যাংকিংয়ের পার্থক্য ৮৩। আজকের অনূর্ধ্ব–২০ দলের ম্যাচে বাংলাদেশ ড্র করতে পারলেই আরেক ইতিহাস গড়বেন আফঈদা–সাগরিকারা। প্রথমবারের মতো অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপে জায়গা করে নেবে বাংলাদেশ।

আটটি গ্রুপে এশিয়ার ৩৩টি দল নিয়ে বাছাইপর্ব চলছে। প্রতি গ্রুপের সেরা দল আর সেরা তিন রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে।

‎‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট পেয়েছে। একই দলগুলোকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৬। এমনকি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার গোল পার্থক্যও +১০। তবে বাংলাদেশ করেছে ১১ গোল, দক্ষিণ কোরিয়া ১০টি। এক গোল বেশি করায় দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ এখন টেবিলের শীর্ষে।

‎আজকের ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলই একটি করে পাবে পয়েন্ট। সেক্ষেত্রে গ্রুপের শীর্ষে থেকেই আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় এশিয়ান কাপে নাম লেখাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আর যদি হেরে যায়, তবু রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূল পর্বের টিকিট পাওয়া যাবে।

‎২০২৪ সাল থেকে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। গত বছর থেকে এখনও এক ম্যাচও হারেনি তারা। ক’দিন আগে এ দলটাই ঘরের মাঠে ছয় ম্যাচের ছয়টিতে জিতে সাফ শিরোপা উৎসব করেছে।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit