বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের দুই অভিনয়শিল্পী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মোহরা’তে অভিনয় করছেন এ দুই তারকা। সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন তারা। আর সেখানেই আলাপচারিতার এক পর্যায়ে প্রসঙ্গ ওঠে ভক্তদের করা নানা মন্তব্য।

এ প্রসঙ্গে তুবা বলেন,তারকাদের প্রচুর ফলোয়ার থাকে। সোশ্যাল মিডিয়ায় নানা কারণেই অনেকে তাদের দিকে নজর রাখেন। এমন অবস্থায় অনেক সময় দেখা যায, অনেকগুলো ভালো মন্তব্যের ভিড়ে কেউ কেউ খারাপ মন্তব্য করেন। যা সহ্য করার মতো না।

তুবা আরও বলেন,

তারকারাও মানুষ। যেকোনো নেতিবাচক মন্তব্য অবশ্যই আমাদের আঘাত করে। আমরা যখন প্রতিক্রিয়া জানাই, তখন মানুষ আমাদের রুক্ষ ও অহংকারী বলা শুরু করেন। এটা কী ঠিক? তারকা হলেই কি তাদের নিয়ে অবমাননাকর কথা বলার অধিকার পাওয়া যায়?

 

বিশেষ সাক্ষাৎকারে কথা বলছেন পাকিস্তানের অভিনেত্রী তুবা আনোয়ার ও অভিনেতা আগা আলি। ছবি: সংগৃহীত

 

তুবার সঙ্গে সহমত জানিয়ে আগা আলি বলেন,যারা অন্যদের ট্রল করেন, তাদের মনে রাখা উচিত—একদিন অবশ্যই আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তাই ভাষায় সতর্ক থাকা জরুরি।

সবশেষে এ দুই তারকাই বলেন, আসলে টুল করা ভক্তদের মনমানসিকতার পরিবর্তন হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার আগে অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় আনা জরুরি। একজন অন্যজনকে গভীরভাবে অনুভব করার পরই নিজের মতামত জানালে এমন পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করি।

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৯:৫৫

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit