মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের ওপর খুশি নয় বাংলাদেশসহ দ. এশিয়ার ৩ দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের চলমান সম্পর্ক নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। এনসিপির এই নেতা এক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছেন বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের কথা।

শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে শারদ পাওয়ার এ কথা বলেন। তিনি ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ ও বিদেশ নীতি নিয়ে কথার প্রসঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের কথা টেনে আনেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান দূরত্বের লক্ষণগুলোকে মোদির উপেক্ষা করা উচিত নয় বলে মনে করেন শারদ, ‘আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অন্যদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপসহ দেশগুলোও আমাদের ওপর খুশি নয়। আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমার মনে হয় মোদি সাহেবের এই দিকটি উপেক্ষা করা উচিত নয় এবং সম্পর্ক উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত।’

জাতীয় স্বার্থে শুল্ক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চাপ কৌশল’-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করার আহ্বানও জানিয়েছেন শারদ পাওয়ার। তিনি বলেন, ‘ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ একটি চাপ কৌশল। দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের, ভারতের জনগণের, সরকারকে সমর্থন করা উচিত।’

সাবেক মন্ত্রী শারদ এখনো এটা ধরে নিতে চান না মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ, ‘আমরা আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার কর্মপদ্ধতি দেখেছি। আমার মনে হয় তার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। তিনি যা মনে আসে তা আবেগঘনভাবে বলেন।’

কিউএনবি/অনিমা/৯ আগস্ট ২০২৫/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit