বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : আখাউড়া খড়মপুরে ঐতিহ্যবাহী হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছু-দারাজ, প্রকাশে শাহপীর কল্লা শহীদ (রা.) মাজার শরীফে রোববার থেকে পবিত্র ওরস মোবারক শুরু হচ্ছে।

ইতিহাসের প্রখ্যাত এ আওলিয়ার দরবারে আগামীকাল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বার্ষিক ওরসে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা উপস্থিত হন। ১৪ আগস্ট দিবাগত রাত ১২টায় আখেরি মোনাজত অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম যুগান্তরকে বলেন, ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। মাজার সংলগ্ন রেলপথ ও তিতাস নদীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ২০২৩ সালে মাজার সংলগ্ন রেলব্রিজে ভক্তরা অবস্থান করছিল। ওই সয়ম ট্রেনের হর্ন শুনে ভক্তরা নদীতে ঝাঁপ দিলে চারজনের মৃত্যু হয়। এবার ওরসের সময় ওই পথে সব কয়টি ট্রেন গতি কমিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মাজার পরিচালনা কমিটির সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু খাদেম যুগান্তরকে বলেন, ওরসে ভক্তদের জন্য তবারক বিতরণসহ অবস্থানের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit