বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাশিয়ায় ফের ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো রাশিয়ায়। কেঁপে উঠল দেশটির কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। শনিবার কুরিল দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এর আগে, গত ৩০ জুলাই স্মরণকালের শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

উল্লেখ্য, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

কিউএনবি/অনিমা/৯ আগস্ট ২০২৫/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit