বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

একদিন পরেই বার্সার অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১ Time View

খেলাধুলা নিউজঃ  স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় একদিনের নাটকীয়তা অবশেষে শেষ হলো। অধিনায়কত্ব হারানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফের ক্লাবের অধিনায়ক হয়ে গেলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

শুক্রবার এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, জার্মান গোলরক্ষক অবশেষে লা লিগার কাছে নিজের চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর অনুমতিপত্রে সই করেছেন। এর ফলে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করা হয়েছে এবং তিনি আবারও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কিন্তু এর আগের দিনই পরিস্থিতি ছিল ভিন্ন। পিঠের অস্ত্রোপচারের পর লা লিগায় চিকিৎসা সংক্রান্ত নথি পাঠাতে রাজি না হওয়ায় বার্সা তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। এমনকি ক্লাবের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছিল।

শুক্রবার সকালে নিজের বিবৃতিতে টের স্টেগেন জানান, তিনি বিষয়টি নিয়ে ক্লাবের ব্যবস্থাপনার সঙ্গে সমাধানে পৌঁছাতে ইচ্ছুক এবং প্রয়োজনীয় অনুমোদন দিতে প্রস্তুত। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত ক্লাবের পূর্ণ অনুমোদন নিয়েই হয়েছে এবং পুনর্বাসনে তিন মাস সময় লাগবে—এ তথ্যও সর্বোচ্চ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করেই নির্ধারিত।

লা লিগার নিয়ম অনুযায়ী, চার মাস বা তার বেশি সময় কোনো খেলোয়াড় মাঠের বাইরে থাকলে খেলোয়াড়ের বেতন থেকে অন্তত ৫০ শতাংশ মুক্ত হয়ে যায়, যা নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে সহায়ক হয়। বার্সা বিশ্বাস করছিল, টের স্টেগেন চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন। তবে নিজে জানিয়েছেন, তিন মাসের মধ্যেই ফিরতে পারবেন।

এদিকে গোলপোস্ট সামলাতে ক্লাব ইতোমধ্যেই এস্পানিওল থেকে হোয়ান গার্সিয়াকে দলে নিয়েছে এবং অভিজ্ঞ ভইচেখ শেজনির চুক্তি নবায়ন করেছে। সবশেষে টের স্টেগেন পরিষ্কার বার্তা দিয়েছেন যে তার এই রঙের প্রতি অঙ্গীকার অবিচল।

অবশ্য বার্সেলোনার ঝামেলা এখনই মিটছে না। আগামী ৮ দিনের মধ্যে এখনো পাঁচজন খেলোয়াড়কে নিবন্ধন করাতে হবে তাদের। আর তাদের লা লিগার শিরোপা রক্ষার মিশন শুরু হবে মায়োর্কার বিপক্ষে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit