মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : শিগগিরই থ্রিলার সিনেমা ‘ডিপার’র শ্যুটিং শুরু করতে যাচ্ছেন আনা দে আরমাস ও টম ক্রুজ।  তাদের এই জুটি হলিউডের এক বড় ধরনের কোলাবোরেশন হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র। 

পিপল ম্যাগাজিন একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ৩৭ বছর বয়সি কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস এবং ৬৩ বছর বয়সি টম ক্রুজ সম্প্রতি ভারমন্টে একসঙ্গে সময় কাটিয়েছেন, যেখানে আনার একটি বাড়ি রয়েছে। এরপর তারা কিছুদিনের জন্য ইংল্যান্ডে ছুটি কাটাতে যান। 

সূত্রটি জানায়, ‘এখন তারা দুজনেই তাদের নতুন প্রকল্প শুরু করার দিকেই মনোযোগ দিচ্ছেন। এটি তাদের উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। শুটিং শিডিউল হবে খুবই ব্যস্ত, তবে তারা প্রস্তুত।’

সূত্রটি আরও জানায়, আনা দে আরমাস প্রথমবার টম ক্রুজের সঙ্গে কাজ যাওয়ায় খুবই উত্তেজিত এবং কিছুটা  নার্ভাসও।

সূত্র মতে, আনা জানেন টম সেটে অনেক উচ্চ মান বজায় রাখেন, তবে তিনি চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।  ‘ব্যালেরিনা’খ্যাত এ অভিনেত্রী এই এই চরিত্রে নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে।

যদিও আনা ও টম তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি।  গত ফেব্রুয়ারিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই বিষয়ে কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

সূত্রটি আরও জানিয়েছে, ‘আনা ভারমন্টকে ভালোবাসেন। এটি তার বিশ্রাম এবং পুনরুজ্জীবনের স্থান। তিনি টমকে আতিথ্য দিতে পেরে খুব খুশি ছিলেন এবং তাকে তার প্রিয় জায়গাগুলো ঘুরে দেখান।’

টম ক্রুজ ও আনা দে আরমাস — দুজনেই অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করার জন্য পরিচিত। টম ক্রুজ সাধারণত নিজের স্টান্ট নিজেই করেন এবং এই থ্রিলারেও তার সেই স্বতন্ত্র অভিনয়শৈলী দেখা যাবে বলে আশা করা হচ্ছে।  অন্যদিকে, আনা ধীরে ধীরে হলিউডে একজন উদীয়মান অ্যাকশন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।

তথ্যসূত্র: সামাটিভি

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit