বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি আজ, চার দশকের সংঘাতের অবসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি করবে আজারবাইজান-আর্মেনিয়া। আজ শুক্রবার (৮ আগস্ট) দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এতে মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। তার দাবি, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অবসান ঘটবে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যকার কয়েক দশক ধরে চলে আসা সংঘাতের। পোস্টে দুই দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নামে আজারবাইজানকে বিশেষ করিডোর দিবে আর্মেনিয়া। যা দেশটির নাকচিভান শহরকে যুক্ত করবে এর মূল ভূখণ্ডের সাথে। এছাড়াও, বিদ্যুৎ-জ্বালানি সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিবাদে জড়ায় আজারবাইজান-আর্মেনিয়া। এটি আজারবাইজানের অংশ হলেও এর সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জাতিগতভাবে আর্মেনীয়। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

গেল চার দশকে অঞ্চলটি নিয়ে একাধিক দফায় যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী। এরপর গত মার্চে দেশ দুটির কর্মকর্তারা এক ঘোষণায় জানান, শান্তিচুক্তির একটি খসড়ায় উভয় দেশই সম্মতি দিয়েছে। ট্রাম্পের কথা অনুযায়ী, আজ অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক শান্তিচুক্তি।

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit