শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ব্রণের সমস্যা দূর করতে যা ব্যবহার করেন তামান্না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানটি। সবখানেই নিজের জাদুতে সিনেমাপ্রেমী দর্শকদের মাতিয়েছেন তিনি। 

এবার তার মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এ অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন রহস্যের কথা। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া অকপটে জানিয়েছেন, সাধারণ মানুষের মতোই তারও মাঝে মধ্যে ব্রণ ওঠে। এবং এ সমস্যার সমাধান করেন ভিন্ন পথ অবলম্বনে, যা শুনে অনেকেই অবাক হয়েছেন। 

অভিনেত্রী ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে দারুণ এক কৌশল অবলম্বন করেন।  তামান্না ভাটিয়া বলেন, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে। আর এ কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটি তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন বলে জানান অভিনেত্রী। 

তামান্না ভাটিয়ার এ কথা শুনে আঁতকে ওঠেন সঞ্চালক। অভিনেত্রী বলেন, ‘যে কোনো সময় থুতু লাগালেই হবে এমনটি নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে।’ তবে সবার জন্য তামান্নার একটি পরামর্শ— উঠতি বয়সের ছেলেমেয়েদের ত্বকসংক্রান্ত যে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল সমান কার্যকরী নাও হতে পারে বলে জানান অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit