বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিএনপি হচ্ছে গণ মানুষের দল- ডা.সালাউদ্দীন বাবু

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু বলেছেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল।
শুক্রবার বিকালে আশুলিয়ার নয়ার হাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে এই একথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা জনগণের দুর্ভোগ লাঘোবে কাজে আসবে।
এসময় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক.জিল্লুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী ও যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, যুবদল নেতা কিসমত সরকার, আশুলিয়া থানা কৃষকদলের সভাপতি প্রার্থী আবুল হুসাইন মুন্সী, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো.হুমায়ুন কবির ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবরসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit