শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাজধানীতে বন্ধুর বাসার তৃতীয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর লালবাগ থানার ৩ নং জগন্নাথ শাহ লেনে বন্ধুর বাসার তৃতীয় তলার ছাদ থেকে পড়ে সোলাইমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি রেস্টুরেন্টে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সোলাইমানকে হাসপাতালে আনা ওই বাড়ির মালিক মাইনুদ্দিন জানান, ছোটবেলা থেকেই আমার ছেলে এবং সোলাইমান একসাথে লেখাপড়া করত। সোলাইমান রাতে ডিউটি শেষ করে আমাদের বাসায় আসে। পরে আমার ছেলে ও সোলাইমান বাসার ছাদে বসে গল্প করছিল। সোলাইমান আমার ছেলেকে জানায় তার শরীরটি দুর্বল লাগছে। এরপর আমার ছেলে জানায় তাহলে তুই বাসায় চলে যা। তখন আরেকটু বসে চলে যাওয়ার কথা জানায় সোলাইমান।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর হঠাৎ তিন তলার ছাদের রেলিং এর পিছন দিক থেকে সোলাইমান নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোলাইমান অনার্সে লেখাপড়ার পাশাপাশি একটি রেস্টুরেন্টেও চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানিয়েছে।

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/সকাল ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit