রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেমান ওবেইদকে। ৪১ বছর বয়সী এই ফুটবলারকে বুধবার গুলি করে হত্যা করা হয়। খবর আল-জাজিরার।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, মানবিক সহায়তার অপেক্ষায় থাকাকালে তাকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। চলমান সহিংসতার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সুলেমান ওবেইদ ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। ফুটবলপ্রেমীরা ভালোবেসে তাকে ডাকতেন ‘ফিলিস্তিনের পেলে’। গাজা ভিত্তিক ক্লাব শাবাব আল-শাতি (বিচ সার্ভিসেস ক্লাব) থেকে ক্যারিয়ার শুরু করে তিনি পরবর্তীতে পশ্চিম তীরের আল-আমারি ক্লাবেও খেলেছেন।

২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন ওবেইদ। এরপর তিনি ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইপর্ব ও ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বেও প্রতিনিধিত্ব করেন দেশের হয়ে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।

তবে ক্রীড়াবিদ হিসেবে ওবেইদই একমাত্র ইসরায়েলি আগ্রাসনের শিকার নন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শুধু গত মাসেই ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠনের সদস্য ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। চলমান গণহত্যা শুরুর পর থেকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬০-এর বেশি।

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। মানবিক সংকট ও সহিংসতা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit