বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আশুলিয়ায় সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবীতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : নানা দুর্ণীতি-অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের অপসারণের দাবীতে মাথায় সাদা কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কলম বিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও সাব-রেজিষ্ট্রার এখনো অপসারণ হয়নি বলে অভিযোগ করেন তারা। 
বৃহস্পতিবার দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিষ্ট্রারের দুর্ণীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। কলম বিরতি রয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। বিভিন্ন দপ্তরে স্মারক লিপিও প্রদান করা হয়েছে। কিন্তু তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। শিগগিরই যেন তার অপসারণ হয় এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা। 
আশুলিয়া সাব-রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, যুগ্ম-আহবায়ক মো: ইমাম হোসেন, আহবায়ক সদস্য মো: আনোয়ার হোসেন জসিম, সাবেক সহ-সভাপতি মো: মোতালেব হোসেন, সাবেক কার্যকরী সদস্য মো: দিলবর হোসেন ও মোল্লা মো: হযরত আলী সহ আরও অনেকে।
জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল  এবিষয়ে অস্বীকার করে বলেন, আমি কারও কথায় পদত্যাগ করবো না।
কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit