রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আগস্টের প্রথম ৫ দিনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : চলতি আগস্ট মাসের শুরুতেই দেশে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। আগস্টের প্রথম পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

গতকাল বুধবার (৬ আগস্ট) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘চলতি আগস্টের প্রথম ৫ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময় এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে এ বছর এসেছে অতিরিক্ত ১৪ কোটি ৭০ লাখ ডলার বা ১ হাজার ৭৯৩ কোটি টাকা।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে মাসটিতে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই–জুন) মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্সপ্রবাহ ছিল এমন—

জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার

আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

নভেম্বর: ২২০ কোটি ডলার

ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার

জানুয়ারি: ২১৯ কোটি ডলার

ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার

মার্চ: ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ)

এপ্রিল: ২৭৫ কোটি ডলার

মে: ২৯৭ কোটি ডলার

জুন: ২৮২ কোটি ডলার

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৫/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit