মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ধনুষের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ম্রুণাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : আচমকাই গুঞ্জন রটিয়েছে যে, দক্ষিণী সুপারস্টার ধনুষ নাকি প্রেম করছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। এমনকি তাদের দুজনের একসঙ্গে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই নিয়ে ধনুষ আপাতত কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় ম্রুণাল স্পষ্ট না বলে হেঁয়ালি করে বুঝিয়ে দিলেন, যে তিনি প্রেমে আছেন কী নেই!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনো তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার ক্যারিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।

ম্রুণালের এই মন্তব্যেই নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধনুষের সঙ্গে প্রেম!

কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?

সম্প্রতি ম্রুণালের তারকা খচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধনুষ। আর সেখানেই ধনুষকে ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, ম্রুণালের সন অব সর্দার-এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছেছিলেন ধনুষ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধনুষ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুষ!

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৫/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit