বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

হত্যা মামলায় ২২ বছর পর ৩ আসামির যাবজ্জীবন..

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৭ Time View

 নিউজ ডেক্সঃ  নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে ট্রিপল মার্ডারের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দুরুল হুদা (পলাতক), সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবুল কালাম এবং আলিম ওরফে আলম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ৩০ আগস্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

এ ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামির যাবজ্জীবন ও আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মামলা চলাকালীন সময় সায়েদা নামে এক আসামি মারা যান।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০৪.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit