রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ

কুয়াকাটা সমুদ্রসৈকতে নেমে পর্যটক নিখোঁজ..

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯১ Time View

নিউজ ডেক্সঃ  কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে পারভেজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১২টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনজন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও পারভেজ ঢেউয়ে তোড়ে ভেসে যান।

পুলিশ জানায়, খুলনা থেকে সাত বন্ধু মিলে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্রসৈকত এলাকার জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নামেন। হঠাৎ তিনজন ঢেউয়ের কবলে পড়ে গভীর সমুদ্রে চলে যান। দুজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেন বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। টুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পটুয়াখালী থেকে ডুবুরি টিমের সদস্যরা এরই মধ্যে খোঁজার কাজে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ-পুলিশের সদস্যরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit