বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

নতুন মামলায় পলক-মনুসহ চারজন গ্রেপ্তার..

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

 নিউজ ডেক্সঃ  রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। গ্রেপ্তার অন্য দুজন হলেন—সাবেক উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় আসামি পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান। এ ছাড়া একই থানার আব্দুর রাজ্জাক হত্যা মামলায় আসামি আবুল হাসান ও শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদ হোসেন খান। এরপর শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখান।

হত্যা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অবস্থান নেন ফরিদ আহমেদ। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর গত ২৩ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

হত্যাচেষ্টার মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ভিকটিম আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে আহত হন। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন। ওই ঘটনায় গত ১৫ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে ভিকটিমকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। গত ২৪ মার্চ সংশ্লিষ্ট আদালতে এসে তিনি মামলাটি দায়ের করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit