শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি গুজব: পাটওয়ারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দুইটার দিকে সময় সংবাদের কাছে মুঠোফোনে তিনি এই দাবি করেন। এর আগে বেলা দেড়টার দিকে কিছু সংবাদমাধ্যমে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ বিষয় জানতে চাইলে পাটওয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম। এর আগে জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, কক্সবাজারের সি পার্ল হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন এনসিপি নেতারা। বৈঠকে দলটির যেসব শীর্ষ নেতা উপস্থিত আছেন বলে উল্লেখ করা হয়, তারা হলেন- সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ।

এদিকে জুলাই শহীদদের স্মরণে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। সেখানে আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এনসিপিও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit