বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

‘বাংলাদেশে গিয়ে সিরিজ হারা উচিত হয়নি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল। সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ সাবেক তারকারা।পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, ‘আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক…। আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি এগুলো হেরে যাওয়া উচিত হয়নি।

আমাদের অধিনায়ক হয়ত ভালো আছে কিন্তু তিন ফরম্যাটেই খেলে যাওয়া সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা সঠিক এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না।’বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে আমিরাত গিয়ে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে শারজাহতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। 

পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এশিয়া কাপে ভারতকে মোকাবেলা করা। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একে অপরের বিপক্ষে খেলবে তারা। আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভারতের সঙ্গে যেন পেরেই উঠতে পারে না পাকিস্তান।

রশিদ লতিফের চাওয়া অবশ্য, কোনো সমস্যা ছাড়া এশিয়া কাপ শেষ হওয়া। তিনি বলেন, ‘১৪ সেপ্টেম্বর ভারতকে মোকাবেলা করা ভারতের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে। আমি শুধু আশা করি এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক।’

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit