শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সাইবার বুলিংসহ নানান প্রতিবন্ধকতার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলার গোমাই নদীর বালুমহালের ইজারাদার আরিফ খান। জানা গেছে, সাইবার বুলিংসহ নানান প্রতিকূলতার প্রতিবাদে বোবাহালা বাজারে সোমবার (৪আগষ্ট) রাত আনুমানিক ১০টার সময় বালুমহাল নিয়ে জরুরী সংবাদ সম্মেলন করেছেন আরিফ খান। সংবাদ সম্মেলনে আরিফ খান সাংবাদিকদের জানান, বাংলা সন ১৪৩২ বঙ্গাব্দের ৩০ ই চৈত্র পর্যন্ত গোমাই নদীর বালু মহালটি তিনি সরকারি বিধি মোতাবেক ইজারা নিয়েছেন।

এখান থেকে বালু উত্তোলন করতে গিয়ে একটি কুচক্রী মহলের বিভিন্ন বাঁধার সম্মুখীন হচ্ছেন তিনি। যারা মূলত অবৈধভাবে বালু উত্তোলন করে তারাই তার এই বৈধ বালুমহালে বালু উত্তোলনে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তিনি জানান, একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলক তথ্যবিভ্রাটের মাধ্যমে সাইবার বুলিংয়েরও শিকার হচ্ছেন তিনি। যার ফলে তার বৈধভাবে ইজারা নেওয়া বালুমহালের আর্থিক ক্ষতি সাধন হচ্ছে, এমনকি তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান।

তিনি আরও জানান, এঅঞ্চলে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে সম্প্রতি সরকারি দপ্তরগুলোতে লিখিতভাবে অভিযোগও করেছি। এরপরও এ অঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন থেমে নেই। এমতাবস্থায়, তিনি তার বৈধভাবে ইজারা নেওয়া বালুমহালের কার্যক্রম সঠিকভাবে চালিয়ে নিতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit