শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

দুর্গাপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গেল বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে ৪ জন শহীদ হয়েছেন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে উপজেলার সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় ্য়ঁড়ঃ;জুলাই গণভ্যুত্থান দিবস্য়ঁড়ঃ; উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দো‘আ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মো. মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, চার শহীদদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

জুলাই গণভ্যুত্থানে দুর্গাপুর উপজেলা থেকে যারা শহীদ হয়েছেন তারা হলেন, শহীদ উমর ফারুক (২৫), শহীদ জাকির হোসেন (২৪), শহীদ সাইফুল ইসলাম (৩২) এবং শহীদ মাসুম বিল্লাহ (২৪)। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আপনারা জানেন, ০৫ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস। জুলাই আন্দোলনে দুর্গাপুর উপজেলার বাসিন্দা যারা আন্দোলনে শহীদ হয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রত্যেক শহীদদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করছি। শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কিউএনবি/অনিমা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit